
স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তায় বাংলার বিপ্লবী ও মনীষীদের নাম উল্লেখ করে বাঙালি অস্মিতা রক্ষার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পোস্টে লিখেছেন আগামীদিনেও এই পথিকৃৎদের দেখানো পথে প্রত্যেক দেশবাসীর সম্মান রক্ষা করার জন্য লড়াই জারি থাকবে। যে সোনার দেশের স্বপ্ন দেখে স্বাধীনতা সংগ্রামীরা জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করেছিলেন, সেই দেশ গড়ে তোলাই লক্ষ্য হওয়া উচিত। শেষে লিখেছেন তাঁর বিশ্বাস এই লড়াইয়ে মানুষ পাশে থাকবে। রেড রোডে ৭৯ তম স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
পতাকা উত্তোলনের পাশাপাশি পুলিশের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে গার্ড অফ অনার। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো প্রদর্শিত হয়েছে রেড রোডে।
