
ধর্মের নামে অধার্মিক আচরণ বন্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন যে আইনের বিরুদ্ধে অশান্তি পাকানোর চেষ্টা চলছে, সেই আইন রাজ্য সরকার করেনি। কেন্দ্র কেরেছে।
তাই উত্তর যা চাওয়ার সেটা কেন্দ্রের কাছে চাইতে হবে। এই আইন এরাজ্যে প্রয়োগ করা হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। কিন্তু কোনওভাবেই দাঙ্গা বরদাস্ত করা হবে না। যারা দাঙ্গার নামে উস্কানি দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন হিংসাত্মক কার্যকলাপকে কখনওই প্রশ্রয় দেওয়া হবে না। তাঁর কথায় কিছু রাজনৈতক দলকে ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় যেন কেউ পা না দেন। সবাইকে শান্তি, সম্প্রীতি বজায় রাখার আবেদন করেছেন। এদিকে মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী অশান্তিতে বার্তা দিয়েছেন রাজ্যপালও। তিনি বলেছেন গণতন্ত্রে প্রতিবাদ হতেই পারে, কিন্তু সেটা যেন হিংসাত্মক না হয়।
তিনি স্পষ্ট করেছেন কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। সেটা হলে কোনওভাবেই যাতে প্রশাসন বরদাস্ত না করে। এই অস্থির পরিস্থিতিতে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে বলেও জানিয়েছেন রাজ্যপাল।
