
আর জি করে চিকিৎসক ধর্ষণ খুনে দোষী কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজায় খুশি নন মুখ্যমন্ত্রী। সরাসরি জানিয়েছেন ফাঁসি হলে মনকে স্বান্তনা দিতে পারতেন।
সাজা ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মনে করিয়েছেন ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন। কিন্তু বেলার দিকে রায় শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি এখনও ফাঁসির দাবিতেই অনড়। যাবজ্জীবন না হয়ে ফাঁসির সাজা হলে মনকে সান্ত্বনা দিতে পারতেন বলে আক্ষেপ করেছেন। একইসঙ্গে সিবিআইয়ের ভূমিকা নিয়ে পরোক্ষভাবে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। নিজের মত জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী টেনে এনেছেন জয়নগর, ফরাক্কা এবং গুড়াপের ধর্ষণ খুনের ঘটনার সাজার প্রসঙ্গ। তিনটি ক্ষেত্রেই পুলিশের চার্জশিটের ভিত্তিতে আদালত ফাঁসির সাজা দিয়েছেন।
আর জি কর মামলা খুবই গম্ভীর বিষয়। তারপরেও রাজ্যের হাত থেকে মামলাটা ইচ্ছে করে কেড়ে নেওয়া হয়েছে। কী ভাবে লড়াই করেছে, কী যুক্তি দিয়েছে। সবটাই সিবিআই করেছে।
