গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ধর্নামঞ্চে হঠাৎ বিক্ষোভ প্যারা টিচারদের

    ধর্নামঞ্চে হঠাৎ বিক্ষোভ প্যারা টিচারদের

    0
    36
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার প্রথম দিনে তাল কাটল পার্শ্বশিক্ষকদের বিক্ষোভে। শুক্রবার দুপুরে এসআইআর-র প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    দলীয় নেতা মন্ত্রী, সাংসদ বিধায়ক, সেলিব্রিটিদের উপস্থিতিতে যখন জমে উঠেছে তখন বিকেলে হঠাৎ করেই প্ল্যাকার্ড হাতে চাকরির স্থায়ী করণ, বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারী পার্শ্বশিক্ষকরা। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে থাকেন এটা রাজনীতির জায়গা নয়।

    এটা অন্য কোনও দাবি তোলার জায়গা নয়। তাঁর অভিযোগ বিজেপির কথায় এই বিক্ষোভ হয়েছে। খোলা জায়গায় মঞ্চ বলে যা ইচ্ছে করা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায়।