প্রার্থী বাছাইয়ে ভুল ছিল, মিমি প্রসঙ্গে মমতা

0
173
MIMI PRASANGE MAMATA
MIMI PRASANGE MAMATA

সার্ভিস পায়নি যাদবপুরবাসী। প্রার্থী বাছাইয়ে তৃণমূলেরই ভুল ছিল বলে মেনে নিয়েছেন তৃণমূল নেত্রী। যাদবপুরে প্রচারে গিয়ে নাম না করে বিদায়ী তারকা সাংসদ মিমি চক্রবর্তীর প্রসঙ্গ টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এজন্য মিমিকে দায়ী করেন নি তিনি।

বলেছেন আগের সাংসদ নিজের ফিল্ম জগতে ব্যস্ত ছিল। এটা দলেরই দোষ। সে জন্য শুধরে নেওয়া হয়েছে। সায়নী এলাকায় পড়ে থেকে লড়াই করবেন। উন্নয়নের কাজ করবেন। যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে পাশে নিয়ে একথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এ যাদবপুর কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। তবে এবার আর তাঁকে টিকিট দেয়নি দল। যাদবপুর কেন্দ্রে এবার আরেক অভিনেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল।