
দলে ভাঙনের মধ্যেও ২১ জুলাই জমায়েতের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেছেন ৫ জন কর্মী থাকলেও ২১ জুলাই কর্মসূচিতে যাবেন।
উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ডাকে বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মিসভা হয়। সেখানেই কুণাল ঘোষের ফোনের মাধ্যমে উপস্থিত কর্মীদের উদ্দেশে ১২ মিনিট বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ২১ জুলাই আশাকর্মী ধর্মতলায় মিটিং করার অনুমতি পাবেন।
সেখানে ৫ জন কর্মা থাকলেও তিনি উপস্থিত থাকবেন। যদিও হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ২০১৮-য় ২১ জুলাই সমাবেশ করায় জনস্বার্থ মামলা হয়েছে। তারমধ্যেই ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার ২১ জুলাইয়ের সমাবেশের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। বিদ্রোহী সাংসদ বিধায়কদের বেইমান বলেও আক্রমণ করেছেন। একইসঙ্গে সুবুদ্ধি থাকলে ফিরে আসার বার্তাও দিয়েছেন।
