এসআইআর নিয়ে ফের আদালতে যাচ্ছে রাজ্য সরকার

0
62
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে ফের আদালতে যাচ্ছে রাজ্য সরকার। গঙ্গাসাগরের সভামঞ্চ থেকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, প্রয়োজন পড়লে তিনিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে প্লিড করবেন। তিনি নিজে একজন আইনজীবী সেকথা মনে করিয়ে দিয়ে বলেছেন, সাধারণ নাগরিক হিসাবে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করবেন তৃণমূলস্তরে কী চলছে। মুখ্যমন্ত্রীর দাবি, যারা বড়-বড় কথা বলে তাঁদের নাম কাটছেন, তাঁদের মা-বাবার সার্টিফিকেট আছে? তিনি তাঁর মা-বাবার জন্মের সার্টিফিকেট জানেন না। কারণ, বাড়িতে সব হোমডেলিভারি। তিনিও গ্রামে জন্ম নিয়েছেন। বাংলা ছিল আছে থাকবে। বাংলাকে বিনাশের ক্ষমতা নেই। এসআইআর ইস্যুতে কেন্দ্র-কমিশনকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন, এসআইআর হোক বছর দু’য়েক সময় নিয়ে।
গায়ের জোরে করতে গিয়ে ৭০-৮০ জন মারা গেছে। আরও বহু মানুষ আত্মহত্যার চেষ্টা করেছেন। হেয়ারিংয়ের নামেও হেনস্থা করা হচ্ছে।মুখ্যমন্ত্রীর কটাক্ষ, কমিশন এখন নাকি হোয়াটসঅ্যাপে চলছে! হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে নাকি—কে জানে! তবে এই জিনিস বরদাস্ত করা হবে না।