গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata ৪ দিন নয়, পুজো এখন বহদিনের : অভিষেক  

    ৪ দিন নয়, পুজো এখন বহদিনের : অভিষেক  

    0
    75
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    তাঁর ছোটবেলায় দুর্গাপুজো মানে চারটে দিন ছিল। ২০১১ সালে পশ্চিমবঙ্গে মা-মাটি মানুষের সরকার আসার পর, সরকারের উদ্যোগে, প্রচেষ্টায় যেভাবে সর্বপ্রিয় উৎসবের প্রসার ঘটেছে।
    জাগো বাংলা’র শারদীয়া সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এখন মহালয়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় ঠাকুর দেখতে নেমে পড়েন। প্যান্ডেলে প্যান্ডেলে যান। তার সঙ্গে সঙ্গে যত ক্লাব রয়েছে, তাদের এই অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিয়ে সাহায্য ও সহযোগিতা করেছেন।
    দুর্গাপুজোর প্রসার ঘটিয়েছেন। বিজেপিকে কটাক্ষ করে মঞ্চ থেকে অভিষেক বলেছেন, যারা ব্যাঙ্গ বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত চার পাঁচ বছর আগে বাংলাকে অপমানিত করতে বলে গেছিল যে এখানে পুজো হয় না, আজ থেকে ঠিক তিন বছর আগে রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কো ইনট্যাজিবল হেরিটেজ স্বীকৃতি দিয়ে বিশ্বের দরবারে তুলে ধরেছে।