ধর্নামঞ্চের কাছে বিজেপির লিফলেট বিলি, সুর চড়ালেন মমতা

0
46
ছবি সৌজন্যে : নিজস্ব
ধর্মতলায় ধর্নামকের কাছে বিজেপির লিফলেট বিলির অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে যাঁরা লিফলেট বিলি করছেন তাদের হাতেনাতে ধরে পুলিশে দিতে।
তাঁর দাবি অন্য দলের কর্মসূচিতে কিভাবে ঢুকে লিফলেট বিলি করতে পারে। প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শশী পাঁজাকে এফআইআর করতেও বলেছেন তিনি। জনসমর্থন নেই তাই এভাবে ভোট লুঠের চেষ্টা করছে। বিজেপিকে ভোট চোর বলেও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি এভাবেই বোম মেরে অন্যের নামে দোষ দেয়। আর এনআইএ, ইডি-সিবিআইকে ঢোকায়।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ২ জনকে পাকড়াও করে পুলিশ। দেখা যায় ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার লিফলেট বিলি করছিলেন অভিযুক্তরা।