সরকারে থেকেও যেন বিরোধী: মমতা

0
44
ছবি সৌজন্যে :ফেসবুক

তাঁকে ভয় পায় বলে সবসময় টার্গেট করে। বড়ঞার সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এমন অবস্থা যে বারবার অত্যাচারিত হতে হয়। সরকারে থেকেও মনে হয় তিনি যেন বিরোধী হয়ে গিয়েছেন।

এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন যতই অত্যাচার হোক না কেন তিনি ভাঙেন না, মচকানও না। কিভাবে লড়তে হয় তিনি জানেন। লড়াই আগেও করেছেন, আগামী দিনেও করবেন। তাকে টলাতে না পেরে বিজেপি এখন বাইরের লোকেদের নাম ঢোকানোর চেষ্টা করছে।

রেলে করে নিয়ে এসে ভিন রাজ্যের লোকেদের ভোট দিতে নিয়ে আসবে। তাই আগামী দিনের লড়াই বাঁচার লড়াই, ঠিকানার লড়াই, ভাষার লড়াই।