দিনহাটার উত্তমকে এনআরসি নোটিস, তোপ মুখ্যমন্ত্রীর 

0
173
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
কেন্দ্রের বিজেপি সরকার আবারও জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি চালু করতে চাইছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে এনআরসি ইস্যুতে কার্যত ষড়যন্ত্রের অভিযোগ এনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিরোধী দলকে একযোগে হওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও, অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল তাঁকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করছে। উল্লেখ্য, এক দিন আগেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সামিরুল ইসলাম। তাঁর দাবি, ১৯৬৬ সালে প্রথম ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়েছিল উত্তমের, তার পরেও কিভাবে তাঁকে অসম সরকার এনআরসি নোটিশ পাঠিয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সামিরুল।
আর সেই প্রসঙ্গেই অসমে হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার-র বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কার্যত তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, গত ৫০ বছর ধরে যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা তাঁকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে কি করে চিহ্নিত করা হচ্ছে ?