গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Birbhum নাম বাদ দিলে দামামা বাজবে, কমিশনকে তোপ মমতার 

    নাম বাদ দিলে দামামা বাজবে, কমিশনকে তোপ মমতার 

    0
    160
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ভোটার লিস্টে নাম বাদ? পশ্চিমবঙ্গে তা চলবে না। কেন্দ্র ও নির্বাচন কমিশনকে ফের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গে যদি কারও নাম বাদ যায়, তাহলে দামামা বাজবে।
    ছৌ নাচ দেখবেন, ধামসা-মাদল বাজবে, শঙ্খ, উলুধ্বনি হবে। তিনি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবেন না। দরকার হলে জীবন দেবেন, কিন্তু পশ্চিমবঙ্গের মাটি থেকে ভাষা ও ঠিকানা কেড়ে নিতে দেবেন না। মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রীর অভিযোগ, সরকারের হয়ে এখন কমিশন এনআরসি খেলায় নেমেছে। মানুষের ঠিকানা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। পশ্চিমবঙ্গের ইতিহাস ভুলে গেলে চলবে না।
     বিজেপিকে নিশানা করে মমতা এও বলেছেন, ভাবছো ক্ষমতায় আছো বলে যা খুশি করবে? মনে রেখো, তোমাদের সরকার ২০২৯ অবধি চলবে না।