
ছাব্বিশে বিজেপি সরকার হবে বলে অমিত শাহ-র দাবির পাল্টা তাঁকে দুঃশাসন বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বলেছেন একজন দুঃশাসন এসেছেন বাংলায়।
ভোট এলে দুর্যোধন -দুঃশাসনরা আসেন। ওঁদের চোখ দুটো দেখলেই আতঙ্ক হবে। এই বুঝি কিছু ক্ষতি করতে এসেছে। দুঃশাসনবাবু এসেছেন, শকুনি মামার চ্যালা। যেমন তারা ঘুরে বেড়াচ্ছেন আর বলে বেরাচ্ছেন বাংলায় দেড় কোটি মানুষের নাম বাদ যাবে।
সারাজীবন বাংলায় থেকেছেন বাংলার ভোটার। তারপরেও তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে।
