ডিভিসির জলছাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, হুঁশিয়ারিও 

0
162
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বন্যা পরিস্থিতি মোকাবিলায় দামোদর ভ্যালি কর্পোরেশন এর বিরুদ্ধে জলছাড়ার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এনাফ ইজ এনাফ!
এবার এক বছরের সময়সীমা দেওয়া হচ্ছে, কথা না শুনলে রাজ্য সরকার ডিভিসির বাঁধের সামনেই আরেকটা বাঁধ করে দেবে।সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ওরা যেভাবে জল ছেড়ে পশ্চিমবঙ্গের জেলাগুলো ডুবিয়ে দিচ্ছে, তাতে বছরে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। এবার আর বরদাস্ত করা হবে না। তিনি আরও জানিয়েছেন, ডিভিসির জলধারণ ক্ষমতা কমছে কারণ গত ২০ বছরে কোনও ড্রেজিং হয়নি।
নির্বাচনের আগে বিজেপি বড় বড় কথা বললেও বাস্তবে কোনও কাজ হয়নি বলে কটাক্ষ করেছেন তিনি। এরপরই ঝাঁঝালো সুরে মুখ্যমন্ত্রী বলেছেন, তাড়াতাড়ি জল ছেড়ে দেয় যাতে ঝাড়খণ্ড না ভাসে, আর জল এসে পড়ে পশ্চিমবঙ্গে।