গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ভবানীপুরে মমতার কর্মিসভা শুরু 

    ভবানীপুরে মমতার কর্মিসভা শুরু 

    0
    20

    ভবানীপুরে কর্মিসভা দিয়ে প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একই গাড়িতে চেতলার অহীন্দ্র মঞ্চে পৌঁছন তণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    ওই কর্মিসভায় ফিরহাদ হাকিম ছাড়াও ভবানীপুরের তৃণমূল কাউন্সিলররাও যোগ দিয়েছেন। এছাড়া ভোটের দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের নেতৃত্বরাও যোগ দেন। এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। এসআইআর-এ ভবানীপুর কেন্দ্রে ৪৭ হাজারের বেশি নাম বাদ গিয়েছে। ১৪ হাজার নাম বিবেচনাধীন। এই পরিস্থিতিতে কিভাবে নিজের নিজের ওয়ার্ডে কিভাবে প্রস্তুতি নেবেন। কর্মিসভায় তারই রণকৌশল ঠিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    এদিকে আগামী সপ্তাহে মঙ্গলবার উত্তরবঙ্গে প্রচার শুরু কথা থাকলেও একদিন পিছিয়ে ২৬ মার্চ বুধবার থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাটিগাড়া, নকশালবাড়ি, রাজগঞ্জ, হরিরামপুর, নবগ্রাম, খড়গ্রাম, ময়ূরেশ্বর, পুরুলিয়া, কাশীপুর, ছাতনা, ওন্দা, কোতুলপুর, গড়বেতায় পরপর কয়েকদিন প্রচার সারবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।