গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata চেতলায় চক্ষুদান মুখ্যমন্ত্রীর, উদ্বোধন জেলারও 

    চেতলায় চক্ষুদান মুখ্যমন্ত্রীর, উদ্বোধন জেলারও 

    0
    60
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রতিবছরের মতন এবছরও মহালয়ায় চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে হাজির হয়ে দেবীর চোখ এঁকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    এরপর তিনি ওই মন্ডপের পাশে একটি মঞ্চ থেকে একাধিক জেলার প্রায় ৪০০ টি পুজোর উদ্বোধন করেছেন। যোধপুর পার্ক ৯৫ পল্লী অ্যাসোসিয়েশনের পুজো মঞ্চ থেকে নিজের পিতার জন্মস্থান সেই গ্রামের পুজোর পাশাপাশি নাকতলা উদয়ন সংঘের পুজোর উদ্বোধন করেছেন। জেলার পুজো গুলি অনলাইনে উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী ফের বাঙালি ও বাংলা ভাষায় ইস্যুতে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলা ভাষাকে দমিয়ে রাখা যাবে না বলে ইংরেজরা কলকাতা থেকে রাজধানী দিল্লিতে তুলে নিয়ে গিয়েছিল। এরপরই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন বাঙালি ও বাংলা ভাষাকে অপমান করলে বাংলা চুপ করে থাকবে না। বাংলায় গণেশ পূজো ব্যাপকভাবে হচ্ছে এই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন বাংলায় দুর্গাপুজো হয় কালীপুজো হয় আবার ছট পুজো হয়।
    বাংলার মানুষ ঢোকলা খেতেও ভালোবাসেন চাপাটি খেতেও ভালবাসেন ভাত খেতেও ভালবাসেন। একটি স্কুলে ননভেজ খাবার নিয়ে যেতে দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রী বলেন তিনি গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন সময় মতো যে বা যারাই কাণ্ড ঘটাচ্ছেন শিশুদের টিফিনের ক্ষেত্রে সে ব্যাপারে তাকে তিনি ধরবেন।