
মহালয়ার আগে শনিবার বিকেলে হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে মুখ্যমন্ত্রীর এবছরের পুজো কর্মসূচি। এরপর টানা চারদিন বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে পুজো উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার শ্রীভূমি স্পোটিং ক্লাবের উদ্বোধনের পর ২১ সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন নজরুল মঞ্চে যোগ দেবেন জয় বাংলার আসরে। সেখান থেকে সরাসরি চেতলা অগ্রণীর পুজো উদ্বোধন করবেন। ২২ তারিখ যাবেন আলিপুর সর্বজনীন, চেতলা কোলাহল গোষ্ঠী, বেহালা নতুন দল, বড়িশা, হরিদেবপুর ৪১ পল্লি, অজেয় সংহতি, বসুপুর তালবাগান, বসুপুর শীতলা মন্দির, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব ও কালীঘাট মিলন সংঘ।
২৩ তারিখ মুদিয়ালি, বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা, বাদামতলা, সিংহীপার্ক, একডালিয়ার মত নামকরা পুজোগুলোর উদ্বোধন করবেন। ফলে আগামী সপ্তাহের শুরু থেকেই কার্যত পুজোর মুডে চলে যাবে কলকাতা।
