গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk মুখ্যমন্ত্রীর লেখা গান নিয়ে ১০ শিল্পীর কণ্ঠে ‘অঞ্জলি’ 

    মুখ্যমন্ত্রীর লেখা গান নিয়ে ১০ শিল্পীর কণ্ঠে ‘অঞ্জলি’ 

    0
    133
    প্রতিবারের মতন এবছরও পুজোয় নিজের গানের অ্যালবাম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিন নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঞ্জলি নামে গানের অ্যালব্যাম প্রকাশ করেছেন।
    তাতে মোট ১০টি গান আছে। তবে মুখ্যমন্ত্রী নিজে কোনও গানে কণ্ঠ মেলাননি। বরং প্রতিটি গান লিখেছেন তিনি। আর সুরও দিয়েছেন। গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, প্রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি প্রমুখ শিল্পীরা। আর সঙ্গীত আয়োজনে দেবজ্যোতি বোস ও কুণাল চক্রবর্তী। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সুরুচি সংঘের থিম সংটা তিনিই লিখে দিয়েছেন। সুরটা পুরোপুরি দেননি তিনি। তবে গাইড করে দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।