গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ‘জোট বাঁধো, বাঁধ ভাঙো’, এসআইআর ইস্যুতে গান মমতার

    ‘জোট বাঁধো, বাঁধ ভাঙো’, এসআইআর ইস্যুতে গান মমতার

    0
    101
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এসআইআর-প্রতিবাদে মঙ্গলবার রাজপথে মেগা মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল  সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে সোমবার নিজের বাঁধা গানে রাজ্যবাসীকে এসআইআর মিছিলে শামিল হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    বুঝিয়ে দিলেন জোট বেঁধেই লড়তে হবে বিজেপির বিরুদ্ধে।এক্স হ্যান্ডেলে নিজের লেখা ও সুর করা গান পোস্ট করেছেন তৃণমূল সুপ্রিমো। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। গানের মূল বক্তব্য, জোট বাঁধো। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ তাঁদের এই মিছিল শুরু হবে। জানা যাচ্ছে, বিআর আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়া সাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মেগা র‌্যালি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের।
    এদিকে, ৪ নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হবে বাংলায়। ঠিক সেই দিনই পথে নামছে তৃণমূল।