এবার দূরন্ত খেলা হবে, হুঙ্কার মমতার

0
129
ছবি সৌজন্যে :ফেসবুক

এবার ভোটে দূরন্ত খেলা হবে। বীরভূমের নানুরের সভা থেকে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবারের খেলা বিজেপির সূর্যাস্তের খেলা।

বিজেপি বাংলাকে টার্গেট করেছে। আগামী দিন তাঁর টার্গেট দিল্লি। এজন্য বিজেপিকে তৈরি থাকতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন ২০২৬-এ বিজেপির পতন হবে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন যতই অবজার্ভার পাঠাক না কেন শূন্য হবে বিজেপি। তিনি আরও বলেছেন বেছে বেছে মেয়েদের নাম বাদ দিয়েছে।

যাদের বিয়ের পর পদবি বদল হয়েছে, ঠিকানা বদল হয়েছে তাদের নাম বাদ দিয়েছে। এরপর এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে।