তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী

0
119
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সপ্তাহের শুরুতেই তিন দিনের উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি যোগ দেবেন শিলিগুড়িতে আয়োজিত সিনার্জি অনুষ্ঠানে।
ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ি শহরকে। আগামীকাল মুখ্যমন্ত্রী যাবেন ফুলবাড়ির ভিডিওকন মাঠে, যোগ দেবেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার মানুষজনের জন্য বিভিন্ন জলকল্যাণমূলক প্রকল্পের সুবিধা তুলে দেবেন। সেই সঙ্গে বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধনও শিলান্যাসও করবেন তিনি।
বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। সূত্রে খবর, উত্তরকন্যার পাশে কন্যাশ্রী ভবনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।