
মুড়িগঙ্গায় সেতুর শিলান্যাস করার পর কপিলমুনি আশ্রম ও ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কপিলমুনির আশ্রমে গিয়ে ফুল মালা সহযোগে পুজো দেওয়ার পর।
সেখানে নিজের হাতে আরতির পাশাপাশি শাড়ি নিবেদনও করেছেন মুখ্যমন্ত্রী। কপিলমুনির আশ্রমে পুজোর পর সেখানে দাঁড়িয়েই গঙ্গাসাগর মেলা ও সেতু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ৭-৮ টা মিটিং হয়েছে। তিনি নিজে পরিদর্শন করলেন। একটা টিম তৈরি করে দেওয়া হয়েছে। আশা করছেন ১ কোটির মানুষ আসবে। মন্দির চত্বর থেকেই এসআইআরে নাম বাদ প্রসঙ্গে বিজেপি ও কমিশনকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম কেটেছে।
সাধারণ মানুষের পাশপাশি সাধু- সন্তদের নাম বাদ গিয়েছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ! এই অন্যায় বরদাস্ত করবেন না।








