গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata কাউকে ছাড়া হবে না, অগ্নিকাণ্ডে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

    কাউকে ছাড়া হবে না, অগ্নিকাণ্ডে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বড়বাজারের হোটেল অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। স্পষ্ট জানিয়েছেন কোথাও কোনও বেনিয়মে প্রশাসন বা জনপ্রতিনিধি যে কেউই জড়িত থাকুক না কেন কাউকেই ছাড়া হবে না।
    তিনি জানিয়েছেন ওই হোটেলটি সিল করে দেওয়া হবে। ঘটনার তদন্তে এখটি কমিটিও গঠনের নির্দেশ দিয়েছেন। যেসব হোটেল নিয়ম মানে না সেখানে পুলিশ, দমকলকে সারপ্রাইজ ভিজিট করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলে মখ্যমন্ত্রী। সরাসরি বলেছেন কোথাও কোথাও তিনি ভীষণ রাফ অ্যান্ড টাফ। তারপরেও কেউ কথা না শুনলে রেয়াত করা হবে না। অভিশপ্ত ঋতুরাজ হোটেলের পরিস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন এই ঘটনার তদন্ত হবে। এই হোটেলে একটিমাত্র সিঁড়ি। নামতে গিয়ে ধোঁয়ায় মৃত্যু হয়েছে কয়েকজনের। পুলিশ-দমকল অন্তত ৯০ জনকে বাঁচিয়েছেন। ধোঁয়া বেরনোর জায়গা ছিল না। মানুষের নিরাপত্তার ব্যবস্থা না করে ব্যবসা করে যাচ্ছিলেন।
    তিনি আরও জানিয়েছেন হোটেল মালিককে গ্রেফতার করা হয়েছে। বড়বাজার, জোড়াসাঁকোও এরকম অনেক হোটেল রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।