গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ১ কোটির বেশি নাম বাদের শঙ্কা, এসআইআর তোপ মুখ্যমন্ত্রীর

    ১ কোটির বেশি নাম বাদের শঙ্কা, এসআইআর তোপ মুখ্যমন্ত্রীর

    0
    51
    ছবি সৌজন্যে :ফেসবুক

    এসআইআর নিয়ে ফের আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশঙ্কাপ্রকাশ করেছেন রাজ্যের ১ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে।

    ভবানীপুরে জৈনদের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রথমে ৫৮ লাখ নাম বাদ দেওয়ার কথা শোনা গিয়েছিল। পরে ৮০ লাখ নামের ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে ১ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে। মুখ্যমন্ত্রী বলেছেন কার নাম বাদ যাচ্ছে, তিনি কোন ধর্মের সেটা তিনি দেখেন না। কিন্তু কোনও বৈধ ভোটারের নাম বাদ যাওয়া কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

    তিনি আরও বলেছেন ২৮ তারিখ তালিকা প্রকাশের পর বাদ পড়া ভোটারদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই প্রেক্ষিতেই তিনি বলেছেন এখানে ন্যায়ের জন্য প্রার্থনা করে যাচ্ছেন, যদি সফল হন আবার মাথা ঠেকাতে আসবেন।