
পতনের শুরু হয়ে গিয়েছে অগাস্ট মাসে জ্বল জ্বল করে জ্বলবে। দিল্লির সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন এই সরকার ২০২৯ পর্যন্ত টিকবে না।
দেশের যারা সর্বনাশ করেছে তাদের বিনাশ হবে। এর আগে তিনি কার্যত হুমকির সুরে বলেছিলেন বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেবেন। খোঁচা দিয়ে বলেছিলেন চন্দ্রবাবু নাইডুর দয়ায় দিল্লিতে টিমটিম করে টিকে আছে বিজেপি সরকার।
পশ্চিমবঙ্গের নির্বাচনের পর টার্গেট দিল্লি। ভোটের পর সারা দেশে ঘুরে মুখোশ খোলার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।






