
৭৬ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তায় উঠে এসেছে দেশাত্ববোধক গানের লাইন, ‘ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আনার স্বপ্ন গো’।
তিনি লিখেছেন, আজ প্রত্যোক ভারতবাসীর কাছে এক গর্বের দিন। এই বিশেষ দিনে সকলকে শপথ নিতে হবে সংবিধানের মূল ভিত্তি তথা সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অক্ষুন্ন রাখার।
তিনি আরও লিখেছেন, এই ধাত্রীভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছিলেন, সেই সকল বীর শহিদকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম। সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকেও শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
