
নবান্নের ১২ তলায় অর্থদফতরে হঠাৎই হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনের মতন মঙ্গলবারও বেলা ১২ টায় নবান্নে ঢুকে ১৪ তলায় না গিয়ে আচমকাই ১২ তলার অর্থদফতরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রায় ছ থেকে সাত মিনিট সেখানে ছিলেন তিনি। মঙ্গলবার নবান্ন পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা বারোটা নাগাদ সেখানে পৌঁছন তিনি। তারপর চোদ্দ তলায় না গিয়ে সোজা বারো তলায় অর্থ দফতরে ঢোকেন। মুখ্যমন্ত্রী এসেছেন জানতে পেরে অর্থ সচিব প্রভাত মিশ্র বেরিয়ে আসেন।
টুকটাক কথা বলে মুখ্যমন্ত্রীর করিডরে হেঁটে উপরে উঠে যান। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে অর্থ দফতরের কর্মীরা তাঁর সঙ্গে ছবি তুলতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আবদার রাখেন।
