তৃণমূলের সর্বস্তরের নেতাদের নিয়ে বৃহস্পতিতে বৈঠকে মমতা

0
128
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

তৃণমূলের সর্বস্তরের নেতাদের নিয়ে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে বৈঠকে বসবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক কার্যত ২০২৬-র বিধানসভা ভোটের রণকৌশল বলেই মত নেতৃত্বের।

নেতাজি ইন্ডোরে হওয়া এই বৈঠকে দলের যে সব বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, পদাধিকারীকে বৈঠকে ডাকা হবে তাদের কাছে আমন্ত্রণপত্র পাঠানোর শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে বেশকিছু সাংগঠনিক রদবদল হতে পারে রাজ্যে। ইতিমধো অধ্যাপক, শিক্ষক সংগঠনে রদবদল হয়েছে। পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে বদল হতে পারে। পাশাপাশি ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেটে আগামী এক বছর রাজ্য সরকারের পথ চলার একটি রূপরেখা প্রকাশ করা হয়েছে।

সেই রূপরেখা কার্যকর করার জন্যই বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।