ভোটার তালিকা থেকে কারও নাম বাদ না : মুখ্যমন্ত্রী

0
181
ছবি সৌজন্যে :ফেসবুক
স্পেশাল ইনটেনসিভ রিভিউ-র মাধ্যমে যখন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বহু লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তখন সোমবার বোলপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর বিএলও-দের স্পষ্ট বার্তা ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, নির্বাচন কমিশন কিন্তু ভোট মিটে গেলে আর থাকবে না। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারই থাকবে। মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১ হাজার লোককে নিয়ে গেছে জানতেনই না। জেলা শাসকরা তাঁকে বা মুখ্য সচিবকে না জানিয়েই পাঠিয়ে দিয়েছেন। এর পরই মুখ্যমন্ত্রী বলেছেন, বিএলওদের কাছে অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে কারও নাম যেন বাদ না যায়। দেখবেন যারা এই রাজ্যের ভোটার তাদের নাম বাদ না পড়ে। কেউ চার দিন ঘুরতে গেলে বাদ দিয়ে দেবেন? দেখতে হবে তাদের সত্যিই অস্তিত্ব আছে কিনা!”
তাঁর কথায়, ভোটের নোটিফিকেশন থেকে তা শেষ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন থাকবে। তার বাইরে তাদের অধিকার নেই। কোনও মানুষকে হেনস্তা করবেন না।