মমতার মৃত্যুকুম্ভ মন্তব্যে সরব যোগী আদিত্যনাথ

0
116
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
সংক্রমণের চিকিৎসা হয়, কিন্তু সংক্রমিত মানুষের কোনও চিকিৎসা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-র মৃত্যুকুম্ভ মন্তব্য প্রসঙ্গে এমনই কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বলেছেন, ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।মহাকুম্ভ পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অ্যাখ্যা দেন তিনি। এরপরই উত্তর প্রদেশ বিধানসভায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।মুখ্যমন্ত্রী-কে আক্রমণ করে তিনি বলেছেন, এইসব নিয়ে যখন আলোচনা চলছে, তখন কুম্ভে ৫৬ কোটি ২৫ লক্ষেরও বেশি মানুষ সঙ্গমে ডুব দিয়েছেন।
ভারতের আস্থা বা মহাকুম্ভের বিরুদ্ধে যারা মন্তব্য করছেন, মিথ্যা ভিডিয়ো দেখাচ্ছেন, তারা ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন। ভিত্তিহীন অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।