
শেষ মুহূর্তে বৃহস্পতিবার দিল্লি গেলেন না মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে যোগ দেওয়া কার্যত অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক। বাজেট বঞ্চনার অভিযোগে আগেই বৈঠক বয়কটের কথা জানিয়েছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা। বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাড়ু, পাঞ্জাব, কেরল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও। বৃহস্পতিবার বিকেলে দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। শনিবার নীতি আয়োগের বৈঠকের পর ফের কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু তৃণমূল সূত্রে খবর নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী। শুক্রবার দিল্লি যাওয়ার কথা এখনও জানা যায়নি। ফলে শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া কার্যত অনিশ্চিত হয়ে পড়ল।









