গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk লেডি কিমের মতো আচরণ মমতার : গিরিরাজ   

    লেডি কিমের মতো আচরণ মমতার : গিরিরাজ   

    0
    110
    Mamata Behaving Like Lady Kim Giriraj
    Mamata Behaving Like Lady Kim Giriraj
    লেডি কিম জং উনের মতো আচরণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং।
    আর জি কর-কাণ্ডের প্রতিবাদে লাগাতার রাজ্যের শাসকদলকে নিশানা করে চলেছে বিরোধীরা।আবার বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছিল বিজেপি। এই পরিস্থিতিতে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলায় যদি আগুন লাগান, কোনও রাজ্যই থেমে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, এটা একজন গণতান্ত্রিক ব্যক্তি, একজন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে না। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যেমন বিরোধীদের সহ্য করতে পারেন না, তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধীদের কথা সহ্য করেন না।অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সাহস হল কীভাবে যে অসমকে হুমকি দিচ্ছেন। তাদের রক্তচক্ষু দেখাবেন না। বিভাজনকারী ভাষা বলাটা তাঁর শোভা পায় না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বলেছেন, তৃণমূল কংগ্রেস সরকারের নারী বিরোধী আচরণ গণতন্ত্রের লজ্জা। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, ওড়িশার সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে।পাশাপাশি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি এবং বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা করেছেন।