২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন, পরিযায়ীদের আহ্বান মমতার 

0
159
ছবি সৌজন্যে :ফেসবুক
বাংলার সংস্কৃতি, ভাষা ও কৃষ্টির বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদে ২৭ জুলাই নানুর দিবস থেকে ফের ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৬ এর নির্বাচন পর্যন্ত এই আন্দোলন চলবে। বাংলার ভাষা ও সংস্কৃতির উপর কোনও আঘাত সহ্য করা হবে না। কোনও পরিযায়ী পরিবারের উপর যদি অত্যাচার হয়, তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের সমাবেশ থেকে বাংলা ভাষার উপর চলা অত্যাচার-র বিরুদ্ধে সরব হয়ে নেত্রী জানিয়েছেন, ভাষা রক্ষার শপথ নিচ্ছেন, প্রয়োজনে জীবন দেবেন, তবু বাংলা ভাষার উপর এই সন্ত্রাস মেনে নেওয়া হবে না। তৃণমূল নেত্রীর স্পষ্ট বার্তা তৃণমূলের দর্শন একটাই— বাম-বিজেপির বিসর্জন। কর্মীদের উদ্দেশে তাঁর স্পষ্ট নির্দেশ, ২৭ জুলাই নানুর দিবস থেকে শুরু হোক প্রতিবাদ— মিটিং, মিছিল।
একইসঙ্গে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উদ্দেশেও তৃণমূল সুপ্রিমোর বার্তা, পশ্চিমবঙ্গে ছ’টি নতুন অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। দেউচা-পাঁচামিতে কাজ শুরু হচ্ছে। শিল্প আসছে। সকলে ফিরে আসুন, এখানে কাজের অভাব হবে না।