
ভোট প্রবণতায় ভাল করছে দেখেই অবিলম্বে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকার জন্য শরদ পাওয়ারকে অনুরোধ জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে ৫ তারিখ, বুধবার দিল্লি যেতে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে ইন্ডিয়া জোটের কনভেনার মল্লিকার্জুন খাড়গেকে না ফোন করে কেন মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ারকে ফোন করলেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ইন্ডিয়া জোট তথা বিরোধীরা ২০২৯-র তুলনায় ভাল ফল করছে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ৩০টির মতো আসন পেতে যাচ্ছে, এমন প্রবণতা স্পষ্ট হতেই জাতীয় রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের শুরুর দিনগুলোতে যেভাবে বিরোধীদের এক কতটা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী সক্রিয় হয়েছিলেন, ঠিক তেমন ভাবেই তাঁকে দেখা যেতে পারে আগামী ক’দিনে, তেমনটাই খবর তৃণমূল কংগ্রেস সূত্রের।
