২ হাজার ভিডিও বানাতে পারেন মমতা, হুমায়ুন বিতর্কে শাহ

0
35
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এরকম ২ হাজার ভিডিও বানাতে পারেন। হুমায়ুন কবিরের স্টিং অপারেশনের ভিডিও কার্যত যে ভুয়ো তা অমিত শাহ-র কথায় স্পষ্ট হয়েছে।

সরাসরি বলেছেন ২০ বছর বিরোধী থাকবেন, কিন্তু হুমায়ুন কবিরের মত লোকের সঙ্গে হাত মেলাবেন না। বৃহস্পতিবার তৃণমূলের তরফে স্টিং অপারেশনের একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয় মুসলিম ভোট ব্যাঙ্ককে প্রভাবিত করতে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার ডিল করেছেন। কলকাতায় বিজেপির সংকল্পপত্র প্রকাশের মঞ্চ থেকে সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অমিত শাহ সাফ জানিয়েছেন হুমায়ুন আর বিজেপি হল সাউথ পোল আর নর্থ পোল। দুটি বিপরীত মেরু।

সরাসরি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই ক্ষমতা যে উনি চাইলে এরকম ২ হাজার ভিডিও বানিয়ে দিতে পারে। বিজেপির মত একটি আদর্শবাদী দল কখনই এই ধরণের মানুষকে নিয়ে রাজনীতিতে বিশ্বাস করে না।