
বৃহস্পতিবার যা করেছেন তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে করেছেন। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন-র বাড়ি এবং অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল বের করে আসা নিয়ে বিরোধীরা যখন ফাইল চুরির অভিযোগ করেছেন।
তখন হাজরার প্রতিবাদ সভা থেকে তার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে যা করেছেন তা কোনও অন্যায় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খুন করতে এলে আত্মরক্ষার অধিকার তো সবার আছে। তিনি তাই করেছেন। ইডির অভিযানকে চোরের সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী বলেছেন চুরি করে এসআইআর-র সব তথ্য নিয়ে যাচ্ছিল।
বিএলএদের ঠিকানা, সাধারণ মানুরে দরখাস্ত চুরি করতে এসেছিল। মুখ্যমন্ত্রী আরও বলেছেন আইপ্যাক এখন তৃণমূলের ভোট স্ট্র্যাটেজি দেখে। ঠিক যেমনটা একসময় বিজেপির দেখত। আগে প্রশান্ত কিশোর ছিলেন। এখন মালিকানা বদল হয়েছে। এখন পুরোটাই প্রতীক জৈন দেখেন।






