গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata ১০ হাজার কোটির দুর্নীতি করেছেন মমতা: শাহ

    ১০ হাজার কোটির দুর্নীতি করেছেন মমতা: শাহ

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স
    ১০ হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তগ্রামের সভা থেকে অভিযোগ করেছেন অমিত শাহ।
    তাঁর হুঙ্কার মমতা দিদি ভাবছেন কিছু হবে না। কিন্তু ৫ তারিখ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে সব হিসেব হবে। এক এক পয়সা যুবক, মহিলাদের ফেরত দিতে হবে। মঞ্চ থেকে এক এক করে পশ্চিমবঙ্গের দুর্নীতির নাম করে আক্রমণ করেছেন অমিত শাহ। তিনি বলেছেন শিক্ষক দুর্নীতি থেকে এসএসসি, পুর দুর্নীতি থেকে গরুপাচার, রেশন, ১০০ দিনের কাজ। সবেতেই দুর্নীতি করেছে তৃণমূল। হুঁশিয়ারি দিয়ে বলেছেন তৃণমূলের যেসব গুন্ডারা দুর্নীতি করেছে তাদের কাউকেই রেয়াত করা হবে না।
    একেকজনকে টাকা ফেরত দিতে হবে। বাংলার যুবকদের উন্নতির জন্য সেই টাকাতেই রাজ্যের রাজকোষ ভরানো হবে।