বাঙালিদের নিগ্রহ নিয়ে চুপ কেন, প্রশ্ন তৃণমূলের

0
141
ছবি সৌজন্যে :ফেসবুক

যেখানে বিজেপি সেখানেই বাঙালিদের সম্মান। নরেন্দ্র মোদীর বক্তব্যের পাল্টা আক্রমণ করেছেন তৃণমল। দলের নেতৃত্ব চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষরা বলেছেন দুর্গাপুরে আসার আগে প্রধানমন্ত্রী বিহারে গিয়েছিলেন।

বিহার গিয়ে বাংলার প্রতি এত প্রীতি যে বিহারে বক্তৃতা দিতে গিয়েও বাংলার কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন বেঙ্গালুরুর মত বীরভূম হবে, জয়পুরের মত জলপাইগুড়ি হবে, এটা কি অ্যালফাবেটের সঙ্গে অ্যালফাবেট মেলানো। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। বিতারিত করার চেষ্টা হচ্ছে।

তা নিয়ে প্রধানমন্ত্রী চুপ কেন প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চাপ পড়েছে দেখে শুরুতে বাংলায় ভাষণ দিতে হচ্ছে।