ডিনামাইটে কারখানা ধ্বংস মমতার, বিজেপি এলে রাজ্যে টাটা: শুভেন্দু

0
381
ছবি সৌজন্যে : নিজস্ব
টাটাদের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সর্ষের বীজ ছড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে টাটাদের কারখানা ফেরানোর দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সরাসরি বলেছেন সিঙ্গুরের মানুষ আক্ষরিক অর্থে সব হারিয়েছেন। তিনি বলেছেন কারখানা হয়নি, সর্ষে ফুলও ফোটেনি। তারপর জেসিবি দিয়ে মাটি খুঁড়ে মাছ চাষও হয়নি, জলের দেখাও মেলেনি। তিনি আরও বলেছেন ওরা পারবে না কারণ টাটাদের সৎ পথে উপার্জিত রড, সিমেন্ট ওই জমির সঙ্গে মিশে গিয়েছে। জমির নেচার নষ্ট হয়ে গিয়েছে। তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফ্ল্যাটে থাকেন। আলু চাষে কখন বীজ পুঁততে হয়, সার লাগে, কোনও আইডিয়া নেই। তাই গায়ের জোরে সিঙ্গুরে যা করতে চেয়েছিলেন সর্বৈবই ফেল করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন প্রয়াত রতন টাটার কোম্পানি দয়া করেছেন।
মাত্র ৭৬৬ কোটি টাকায় ফয়সালা করেছেন। তিনি কর্মচারি থাকলে পশ্চিমবঙ্গ সরকারের কান মুলে ২ হাজার কোটি আদায় করতেন।