
হারের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি। তবে, তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ভবানীপুরেও গেছেন।
নন্দীগ্রামের বিজয় সংকল্প সভা থেকে এমনই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছেন, পশ্চিমবঙ্গে যুবক-যুবতী-শিক্ষিত লোকেদের চাকরি নেই। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে গেলে, শয়ে শয়ে হাজার হাজার ছেলে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে দিন কাটাচ্ছে। তার কারণ এই রাজ্যে কোথাও কর্ম নেই। শিল্প নেই। এই জন্য সাধারণের কাছে আবেদন, ২০-২১ টা রাজ্যে, বিজেপির সরকার চলছে। সেই সরকারগুলি সুশাসন দিচ্ছে। নন্দীগ্রামে হাজার হাজার ছেলেমেয়ে, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে গিয়ে, রোজগার করে, বাড়িতে পাঠাচ্ছে।
সংসার চালানোর জন্য, বাবা-মাকে ওষুধ কিনে দেওয়ার জন্য, ছেলেমেয়েকে শিক্ষা প্রদানের জন্য। বাড়ির ছেলেমেয়েকে যদি বাড়িতে ফেরাতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে।








