রাম নাম শুনলেই বিরক্ত হন মমতা: যোগী

0
638
রাম নাম শুনলেই বিরক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকদায় ভোট প্রচারে আক্রমণ করেছেন যোগী আদিত্যনাথ।
তিনি বলেছেন এই নদিয়া জেলা বৈষ্ণবদের স্থান। তারপরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাম নামে কি করে বিরক্ত হন। প্রশ্ন তুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর কথায় এরাজ্যে দুর্গাপুজো করতে বাধা দেওয়া হয়। বিসর্জনে পুলিশ লাঠিচার্জ করে। তিনি আরও বলেছেন নিজের জন্মভিটেতেই রবীন্দ্রনাথকে উপেক্ষিত করা হচ্ছে।
তাঁর কথায় কলকাতায় প্রচারে এসে দেখেছেন জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সরিয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙিয়েছে তৃণমূলের গুন্ডারা। এটা বাংলার মানুষ কখনই মেনে নেবে না।