গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad শহিদ ঝন্টু-র স্ত্রীকে চাকরি মুখ্যমন্ত্রীর

    শহিদ ঝন্টু-র স্ত্রীকে চাকরি মুখ্যমন্ত্রীর

    0
    148
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর তল্লাশিতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত প্যারা কমান্ডো ঝন্টু আলি শেখের স্ত্রীকে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে রাজ্য পুলিশের কনস্টেবল পদে ঝন্টু আলি শেখের স্ত্রী শাহনাজ শেখকে চাকরি দিয়েছেন।
    একইসঙ্গে শহিদ জওয়ানের স্ত্রী-র হাতে ১০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন যারা দেশের জন্য কাজ করে তারা দেশের গর্ব। ঝন্টু আলি শেখের বাড়ি তেহট্টের কৃষ্ণনগরে। স্ত্রী এবং ছেলে হায়দরাবাদে থাকতেন। তারা রাজ্যে ফিরে এসেছেন।
    এখন থেকে রাজ্য সরকার ঝন্টু আলি শেখের পরিবারের পাশে থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুর্শিদাবাদ সফরে বাংলার বাড়ি প্রকল্পে হিংসায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের প্রতীকী চাবি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।