গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ২০১৩ থেকে যুবসমাজকে বিভ্রান্ত করছেন মমতা: শুভেন্দু

    ২০১৩ থেকে যুবসমাজকে বিভ্রান্ত করছেন মমতা: শুভেন্দু

    0
    60
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ২০১৩ সালের বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র যুব উৎসাহ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। বাজেটে বাংলার যুব সাথী প্রকল্পের ঘোষণা পরেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
    তাঁর আরও দাবি ওই বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব উৎসাহ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। নেতাজি ইন্ডোরের সেদিনের ভিডিও দেখিয়ে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের দেড় হাজার টাকা দেওয়ার ঘোষণা হয়েছিল। কিন্তু তখন অষ্টম শ্রেণি উত্তীর্ণদের জন্য এই প্রকল্প ঘোষিত হয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতার আরও দাবি ২০১৪-১৫-র হাজেটে রাজ্য সরকারের তরফেও যুবশ্রী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। একই কথা ২০১৫-১৬-র বাজেটেও বলা হয়েছিল। তিনি আরও আরও বলেছেন এই প্রকল্পে সুবিধা পেতে যে ১৭ লাখ অ্যাপ্লিকেশন জমা পড়েছিল তাদের অবস্থা কি হয়েছে। ওই আবেদনপত্রগুলো কি কেজি দরে বিক্রি করা হয়েছে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেছেন ২০১৩ থেকেই মিথ্যাচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    চাকরির পরীক্ষায় জালিয়াতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। পুরো শিক্ষা ব্যবস্থা এখন জেলবন্দি। মুখ্যমন্ত্রী চাকরি দিতে ভয় পাচ্ছেন।