
বাংলায় বিজেপিকে রাস্তা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। রায়গঞ্জের সভা থেকে দাবি করেছেন রাহুল গান্ধী। তাঁর দাবি এমনি এমনি নির্বাচনে যেতে না বিজেপি।
বিরোধীদের ভোট কেটে জেতে। আর বাংলায় বিজেপিকে সুবিধে করে দিয়েছে তৃণমূল। রাহুল গান্ধী আরও বলেছেন তৃণমূল যদি রাজ্যে সুশাসন দিতে পারত তা হলে বিজেপির চিহ্ন দেখা যেত না কোনও দিন। উত্তরবঙ্গের মানুষের কাছে প্রিয়রঞ্জন দাশমুন্সির আবেগের নাম।
সেই প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন তিনি হলফ করে বলতে পারেন, যদি প্রিয়দা বেঁচে থাকতেন তবে বাংলায় কংগ্রেসের সরকার থাকত এবং প্রিয়দা মুখ্যমন্ত্রী হতেন।






