সুইৎজারল্যান্ডের কথা বলে উত্তরবঙ্গকে বঞ্চিত করেছেন মমতাঃ নিশীথ

0
801
ছবি সৌজন্যে : নিজস্ব

উত্তরবঙ্গকে সুইৎজারল্যান্ড বানানোর কথা বলে বঞ্চনা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক।

তিনি বলেছেন পূর্বতম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে উত্তরবঙ্গের জন্য বাজেট বরাদ্দ অনেকটাই কম ছিল। উত্তরবঙ্গকে টুরিস্ট ডেস্টিনেশনের কথা বলে ১৫ বছর বঞ্চিত করে গিয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন উত্তরবঙ্গের উন্নয়নে যতটা বাজেট প্রয়োজন ততটাই বাজেট উত্তরবঙ্গের জন্য দেওয়া হবে।

স্বচ্ছতার সঙ্গে মানুষের সামনে তুলে ধরা হবে। যাতে দ্রুত গতিতে উন্নয়ন হয়। সেই চেষ্টাই চলবে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।