
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মায়েদের কথা ভুলে গিয়েছেন। আর জি কর-কাণ্ডে এভাবেই রাজ্য সরকারকে নিশানা করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং।
আর জি কর হাসপাতালের ঘটনায় উত্তাল রাজ্য।এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে অনুরোধ করেছেন উৎসবে ফিরতে।এরপরেই মুখ্যমন্ত্রীকে নিয়ে জোর সমালোচনা শুরু করেছে কেন্দ্রীয় বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গিরীরাজ সিং বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সহানূভুতি হারিয়ে ফেলেছেন। আগে তিনি মা মাটি মানুষ নিয়ে কথা বলতেন। এখন তিনি পশ্চিমবঙ্গের মা, মানুষদের কথা ভুলে গিয়েছেন। তিনি যে কাজ করছেন তার জন্য রাজ্যের মানুষ কখনই তাঁকে ক্ষমা করবেন না। আর জি করের ঘটনায় তিনি তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন বলে মনে হচ্ছে।









