মমতার একটাই ভাইপো, মোদীর দেশের মানুষ: শাহ

0
1950
ছবি সৌজন্যে :ফেসবুক
মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই ভাইপো। আর নরেন্দ্র মোদীর জন্য দেশের মানুষই তাঁর ভাই-ভাইপো।
ফালাকাটর সভায় মন্তব্য করেছেন অমিত শাহ। তাঁর কথায় মমতাদিদি শুধু নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। কিন্তু মমতাদিদি জানেন না তাঁর সময় শেষ হয়ে এসেছে। বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে বিজেপি নেতা। ওড়িশাতেও বিজেপির মুখ্যমন্ত্রী। এবার পশ্চিবঙ্গের পালা। ৫ তারিখের পর অঙ্গ, বঙ্গ, কলিঙ্গের মুখ্যমন্ত্রী হবেন বিজেপিরও। ফের একবার দাবি করেছেন রাজ্যে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালিই।
এই বাংলার মাটির ছেলে। তবে বিশেষ কারও ভাইপো নন।