সোমবার দলের বিএলএদের নিয়ে বৈঠকে মমতা

0
115
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মঙ্গলবার খসড়া তালিকা বেরনোর পর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিএলএদের নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার বিএলএদের নিয়ে বৃহৎ আকারে আবারও বৈঠক হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ওই বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত একাধিক নির্দেশিকা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুরুর পর বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলে করেছেন। পরে তা সংগ্রহ করে ডিজিটাইড করেছেন। মঙ্গলবার খসড়া তালিকার বেরনোর পর এবার ঝাড়াইবাছাইয়ের পালা। এই পর্বেও বুথ লেভেল অফিসার বা বিএলওদের সহায়তা করবেন ট্রুথ লেভেল এজেন্ট বা বিএলএ-রা।
আগের পর্বের থেকে এই পর্বের কাজ কিছুটা অন্যরকম। সেখানে দলের বিএলএদের ভূমিকা কি হবে, মূলত তারই দিক নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।