গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home South 24 Pgs সংগঠন বাঁচাতে জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক মমতার

    সংগঠন বাঁচাতে জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক মমতার

    0
    4
    ছবি সৌজন্যে : এক্স
    শমীক ভট্টাচার্য যখন বলছেন তৃণমূল দলটাই আর থাকবে না। তখন রবিবার দুপুরে জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    ওই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। হারের পর্যালোচনা, সংগঠনকে ফের মজবুত করতে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। এখন ২০টি জেলা পরিষদই তৃণমূলের দখলে। পালাবদলের পর বহু জেলা পরিষদ সদস্য তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে বলে খবর। এই অবস্থায় জেলা পরিষদের সদস্যদের অবস্থান জানতে চাইছে দল।
    কারণ জেলায় জেলায় দলের পর্যালোচনা বৈঠকে বেশকিছু জেলা পরিষদের সদস্যরা গরহাজির থাকছেন। দলীয় নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে লাগাতার বৈঠক করে চলেছেন তৃণমূল নেত্রী।