নববর্ষের আগে কালীঘাটে পুজো মমতার

0
79
ছবি সৌজন্যে : নিজস্ব

ভোটের আর সপ্তাহখানেক বাকি। মাঝে পড়েছে বাঙালির নতুন বছর। মঙ্গলবার সন্ধেয় নতুন বছরের প্রাক্কালে কালীঘাট মন্দিরে বঙ্গবাসীর মঙ্গলকামনায় পুজো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়।

কালীমন্দিরের গর্ভগৃহে পুজো দেওয়ার পাশাপাশি আরতিও করেছেন। এরপরে নকুলেশ্বর মন্দিরও পরিদর্শন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেক বছরই নববর্ষের প্রাক্কালে তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে আসেন।

পরে মন্দির থেকে বেরিয়ে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।